দুর্গা পূজা 2026

 দুর্গা পূজা উদযাপন এবং সবিস্তারে জানুন
দুর্গা দুর্গতিনাশিনী

মা দুর্গা 


"বাংলার ইতি কথা" য় মা দুর্গা পূজার খুঁটিনাটি বিষয়।

শ্রীরামচন্দ্র অকাল বোধন নামে এই পূজা করেন

শ্রী রাম চন্দ্রের পূজা 


"ওম রামায়  ,রাম ভদ্রায় ,রামচন্দ্রায় বেদসে রঘু নাথায় নাথায় সীতায় প্রত্যয়ে নমোহ"

দুর্গার আবাহনে কাশফুল

বাঙলায় কাশফুল মায়ের আগমনী বার্তা 




হিন্দুরা  মূর্তি পূজা করে না, দেবীর পূজা করে। হিন্দুরা যে নির্দিষ্ট মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে "মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী "কে দেখতে চায়।"

মৃন্ময়ী মাঝে চিন্ময়ীর আরাধনা


পুরান কথা অনুযায়ী দুর্গাপূজা শুরু হয় শ্রী রামচন্দ্রের আয়োজনের  মাধ্যমে। এই পুজোকে "অকালবোধন"  পূজা বলা হয়। ভারত আরব ইসলামিক সাম্রাজ্যবাদের আক্রমণে জর্জরিত নিষ্পেষিত হয়েছিল। হিন্দুদের উপর বর্বর আক্রমণ, হিন্দুদের মন্দিরের পর মন্দির ভাঙ্গা, প্রায় ৩০ কোটি লোককে হত্যা করেছিল এই আরব ইসলামিক  সাম্রাজ্যবাদী আক্রমণকারীরা। নারীর উপর চরম অত্যাচার হয়। মানুষের দৈনন্দিন জীবন অন্ধকারাচ্ছন্ন হয়। ধর্মান্তরের এক জবরদস্ত প্রক্রিয়া শুরু হয়। দুর্গাপূজার পিঠ স্থান বাংলায়  বিদেশী আক্রমণকারীদের অত্যাচারের ফলে দুর্গাপূজা বন্ধ ছিল। পলাশীর যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয়। লর্ড ক্লাইভ রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে দাঁড়িয়ে থেকে আবার দুর্গাপূজার আরম্ভ 

 করেন।
মা দুর্গা অনন্তের সন্ধান দেয়





দুর্গাপূজার শুরু হয় শ্রীরামচন্দ্রের হাত ধরে। শ্রীলংকার রাজা রাবণ রাক্ষস নীতিতে বিশ্বাস করতেন এবং তিনি সীতাকে হরণ করেন। রাক্ষস রাজ রাবণের অত্যাচারে মানুষজন জর্জরিত ছিল। রাবণকে রক্ত ট্যাক্স দিতে হতো। সীতাকে উদ্ধার এবং রাবণ বধের জন্য শ্রী রামচন্দ্র দুর্গা মায়ের পূজা শুরু করেন। তার পুরোহিত ছিল রাবণ নিজেই। শ্রীরামচন্দ্র জাম্বুবান কে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন দূত হিসাবে রাবনকে আমন্ত্রণ জানাতে। রাবণ পুজো জানতেন এবং পুরোহিত হয়ে তিনি শত্রুর  এই পুজো করেন। এবং অপহৃত সীতাকে নিয়ে আসেন। বিশ্ব রাজনীতিতে এই উদাহরণ আজও অমিল।

মা দুর্গা কে আমরা দুর্গত নাশিনী বলে থাকি। মা দুর্গা এই সময় ভক্তের কাছে আসেন এবং সমস্ত সমাজকে এক ঐক্য সূত্রে বাঁধেন। তিনি দুই পুত্র এবং দুই কন্যাকে নিয়ে ভক্তের সাথে মিলিত হন। সমাজের সমস্ত লোক এই পুজোতে নতুন কাপড় পড়ে মন্ডপে আসে। মন্ডপে জাত পাত নির্বিশেষে সমস্ত লোক মিলিত হয়। এই পুজো সমস্ত হিন্দু সমাজকে একত্রিত করে তারা আনন্দ উদযাপন করে এবং আধ্যাত্মিকতার মাঝে এই কয়দিন কাটায়। সবাই উৎফুল্ল থাকার চেষ্টা করে। ভক্তি এবং আনন্দের উৎস হচ্ছে এই দুর্গ পুজো ।

নবরাত্রি কখন পালিত হয় ?

যা বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এই উদযাপনের মূলে রয়েছে আধ্যাত্মিকতা। নবরাত্রিতে উপবাস শুরু হয়। প্রায় নয়দিন উপবাস করে মানুষ জন।

২০২৬ সালের ১৬ই অক্টোবর থেকে শুরু হবে ৪ দিনব্যাপী পূজা উদযাপন।

১৬ই অক্টোবর ২০২৬, ১৭ই অক্টোবর, ১৯শে অক্টোবর, ২০শে অক্টোবর ও ২১শে অক্টোবর ২০২৬।

হিন্দুধর্মে সাধারণ তারিখের চেয়ে 'তিথি' অধিক গুরুত্বপূর্ণ। গ্রহ-নক্ষত্রের অবস্থান বা বিন্যাসই তিথি নির্ধারণ করে। মহাকাশে গ্রহের অবস্থানই পূজার সময়কাল ঠিক করে দেয়। প্রাচীন কালে হিন্দুরা কীভাবে গ্রহ-নক্ষত্রের গতিবিধি সম্পর্কে অবগত হন? এটি সত্যিই বিস্ময়কর।

সমাজের সব মানুষের একত্রিত হয়।

মায়ের পূজা উদযাপন 



দুর্গাপূজা কত দিন ধরে চলে?

নানা আয়োজনে সাধারণত দুর্গা পূজা দশ দিনব্যাপী চলে। তবে ২০২৬ সালের দুর্গাপূজা মূলত পাঁচ দিন ধরে পালিত হবে—পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত।

২০২৬ সালের দুর্গাপূজার সময়সূচি কী?

প্রাচীন ও ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে এই দুর্গা পূজা  সম্পন্ন হয়।মা মন্ডপে হাজির হন ভক্তের সাথে মিলতে।

তিথি অনুযায়ী...

১০ই অক্টোবর ২০২৬: দেবীপক্ষ মহালয়া, শনিবার

১৫ই অক্টোবর: মহা পঞ্চমী, বৃহস্পতিবার

১৬ই অক্টোবর ২০২৬: ষষ্ঠী, শুক্রবার

১৭ই অক্টোবর ২০২৬: সপ্তমী, শনিবার ও রবিবার

১৯শে অক্টোবর ২০২৬: অষ্টমী, সোমবার

২০শে অক্টোবর ২০২৬: নবমী, মঙ্গলবার

২১শে অক্টোবর ২০২৬: বিজয়া দশমী, বুধবার

পূজার উপকরণ:  ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী।

'দুর্গা' শব্দটির অর্থ কী?

'D' (দ) – সকল অশুভ শক্তির বিনাশকারী

'U' (উ) – সকল অশুভ শক্তি বা অমঙ্গল দূরকারী

'R' (র) – সকল রোগের নিরাময়কারী

'G' (গ) – সকল পাপ হরণকারী

'A' (আ) – সকল দুঃখ ও শত্রুর বিনাশকারী

দুর্গাকে বলা হয় দুর্গত নাশিনী। সমস্ত দু:খ নিবারণ করে শান্তি ,সুখ এবং  সমৃদ্ধি আনেন মা দুর্গা।


মা দুর্গার কয়জন সন্তান?.

চার সন্তান। শ্রী লক্ষী দেবী, শ্রী সরস্বতী দেবী,, দেব সেনাপতি শ্রী কার্তিক এবং শ্রী শ্রী গনেশ । তারাও ভক্তের সাথে মিলিত হতে মায়ের সাথে  আসেন।

মা দুর্গার বাহন কে? 

সিংহ মা দুর্গার বাহন। তিনি সিংহের পীঠে চড়ে, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভক্তের কাছে আসেন।

দুর্গা  পূজায়  কল্পবৃক্ষের ধারণা কি ?

মা দুর্গার রূপ ধরিত্রীর সাথে তুলনা করা হয়। মা দুর্গা ধরিত্রী এক রূপ তাই বন্দেমাতরম গানে দুর্গার রূপের সাথে শ্রী বঙ্কিমচন্দ্র  ভারত মাতার রূপের বর্ণনা করেছেন।

কল্প বৃক্ষ পঞ্চ শস্যের সাথে যুক্ত। ধান, মুগ,তিল, মাসকলাই, যব। প্রতি পদে এই শস্য গুলি রোপন করা হয়। অর্থাৎ কৃষি সমাজের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ করা হয়।

হিন্দু রীতি নীতিতে পূজা উদ্বোধন করা কি যুক্তিসঙ্গত ? উদ্বোধনের মাধ্যমে পূজা পদ্ধতিকে কি কলুষিত করা হয় না? 

হিন্দু রীতিনীতি অনুযায়ী পূজা উদ্বোধনের কোন স্থান নেই। পূজা নিজস্ব রীতিতেই শুরু হয়। একে উদ্বোধন বলা যাবে না। প্রথমে চক্ষুদানের মাধ্যমে দেবতার শরীরকে চিন্ময়ী রূপ দান করা হয়। পরবর্তীতে চন্দন এবং সিঁদুর দিয়ে প্রাণ ও প্রতিষ্ঠা করা হয়। এই পূজার শুরু। 

জিতা অষ্টমী দুর্গাপূজার কোন অংশে বা কোন সময়ে হয়?

জিতা অষ্টমী দুর্গাপূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে বা এই পূজার অংশে মাদেবীকে অলংকরণ করা হয়।

কবে দেবীর চক্ষু দান করা হয়? 

মহালয়ার দিন দেবীর চক্ষুদান করা হয়। ঐদিন চণ্ডীপাঠ হয়। দেবীর 108 রকমের মূর্তির শ্লোক চণ্ডীপাঠ এর মাধ্যমে স্মরণ করা হয়।

 বোধনের অনুষ্ঠান কি?

প্রাণ প্রতিষ্ঠার পর বেল গাছের নিচে বোধন ঘাটে বসে ।

গঙ্গা মাটি সহকারি চন্দন, দই, দূর্বা, চালের গুড়ো, শঙ্খ  এবং  হলুদ সিন্দুর দিয়ে বোধনের অনুষ্ঠান শুরু হয়। তারপর ঘাটে প্রদীপ জ্বালানো হয়।

মাকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া কি? অধিবাসই  বা কি?


ষষ্ঠীর আগেই মাকে আমন্ত্রণ জানাতে হয় এবং অধিবাসের  স্বরূপ কাপড়-চোপড় দিতে হয়। ২১ টি দ্রব্য দিয়ে এই বরণডালা সাজাতে হয়। মা দুর্গার ক্রুদ্ধ মূর্তিকে শান্ত করা হয়।


বরণডালা তে কি কি থাকে? 

গঙ্গামাটি, দূর্বা, পঞ্চ শস্য, ফুলের মালা, ঘি, চালের গুড়ো, সুগন্ধি, কলা, দই, সিন্দুর, ফুল।  কুলোতে বরণডালা সাজাতে হয়। এই বরণ ডলার মধ্যে তিনটি মাটির ঘট থাকবে , শঙ্খ  এবং গামছা দিয়ে, সাজানো হবে।

দুর্গা পুজোয় নবপত্রিকা কি? 

সপ্তমী দিন নব পত্রিকার পুজো হয়। নয়টি গাছ একত্রিত করে এই পূজা হয়। রম্ভা বা কলাগাছ, কচু, হলুদ, জয়তি,বেল,ডালিম,অশোক,ধান এবং মান কচু। নবপত্রিকা কাঠামোর দুই দিকে রাখা হয়। ঘট গুলি হচ্ছে ঘাটের কল্পনা। একটি নবপত্রিকা মা দুর্গার জন্য ,আরেকটি নবপত্রিকা শ্রী গনেশের জন্য। নব পত্রিকার ঘটে ভারতের নয়টি নদীর জল থাকে এই কল্পনা করা হয়। নবপত্রিকার মহাসন কাঠের পাত্র  নির্মিত হয়। নবপত্রিকাকে সিন্দুর চন্দন এবং শাড়ি দিয়ে সাজানো হয়।

তারপর হচ্ছে সাজসজ্জা বা চালচিত্র স্থাপন। এই চালচিত্রে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর এবং অন্যান্য দেবদেবীরা থাকেন। এবং চালচিত্রে দশ মহাবিদ্যার মা দূর্গাতে রূপান্তর চিত্রে ও দেখানো হয়।

 নয়টি ঘাটে নয়টি পতাকা স্থাপনা হয়। আসলে নয় গ্রহ বা নবগ্রহ বা প্লানেটরি সিস্টেমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অষ্টমী দিন চতুর্থ ষষ্ঠীতে যোগিনী পূজা হয়। এই দিন গ্রহ নক্ষত্রের সিস্টেমকে শ্রদ্ধা জানানো হয়।

নবমীতে সন্ধিক্ষণ পূজা শুরু হয়। এই দিন মা চন্ডী রূপে আবির্ভূত হন। এই দিন পূজার বিশেষত্ব হচ্ছে মানুষের ভিতর যে রিপুর আক্রমণ হয় সেই রিপুকে নিয়ন্ত্রণে আনার পুজো করা হয়। আখ কলা এবং চাল কুমড়ো বলি দেওয়া হয়। ঐদিন 108 টি প্রদীপ জ্বালানো হয় মায়ের রূপকে কল্পনা করে।


কুমারী পূজা কি? 

গৌরী পূজা হচ্ছে ,একজন কুমারী মেয়েকে দুর্গা হিসাবে পূজা করা। এ নারী জাতির প্রতি এক বিরল সম্মান । কুমারী পূজা ভক্তির এক নাম। মা দুর্গাকে দেবী হিসাবে মর্যাদা দেওয়া হয়।

ঢাক এবং পুরোহিত এই পূজার একটি অংশ। যজ্ঞের মাধ্যমে পরম ঈশ্বরকে স্মরণ করা হয় এবং তার আশীর্বাদ প্রাপ্তির চেষ্টা করা হয়। অনেক পুজোয় অর্ধারতি হয় রোগ শোক থেকে মুক্তি লাভের জন্য।

পঞ্চ প্রদীপ দিয়ে মহারতি নবমীর দিন করা হয়। সূর্য, কৃষ্ণ, শিব এবং দুর্গার নামে এই আরতি হয়। শঙ্খ বাজানো হয়। গামছা দিয়ে মোছা হয়। সর্বশেষে তার চরণে ফুল দান করা হয়। ধূপ জ্বালানো, শঙ্খ ধ্বনি  এবং উলুধ্বনির মাধ্যমে মহারতি সমাপ্ত হয়।

দশমী দিন দেবীকে চিরে ,খই, দই ,পান্তা ,ভাত এবং কচুর  শাক দিয়ে ভোজন দেওয়া হয়। বিবাহিত মেয়েরা দেবীর কাছে ছেলেমেয়েদের নিয়ে আশীর্বাদ প্রার্থনা করে। 

কোথাও কোথাও "কোনে কাচুলি" নামে একটি অনুষ্ঠান হয়। সেদিন কন্যা সন্তান মাকে খাবার দেয়। তারপর বিবাহিত মেয়েরা মায়ের চরণে সিঁদুর দেয়।

তারপর বিসর্জনের পালা। এই বিসর্জনের মাধ্যমে দেবীকে নদীতে বা জ্বলে বিসর্জন দেয়া হয়। দেবী মূর্তি তিনবার ঘুরিয়ে জলে ফেলা হয়। ওই সময় অনেক বাড়িতে দশমী দিন সুন্দর নীলকণ্ঠ পাখি ছাড়া হতো কৈলাসে যাওয়ার জন্য। আবার একটি পাখি আসতো মা পৌঁছে গেছেন কৈলাসে সেই খবর দিতে। 

নবপত্রিকা মানুষ নিয়ে যায় তাতে সমস্ত ঔষধি গুন আছে এবং তা খেয়ে  নিরাময় হয়। ভারতে একথা প্রাচীনকাল থেকেই  ভারত প্রচলিত ছিল হলুদ "এন্টি টক্সিক" । 

তারপর শান্তি জল ছড়িয়ে দেওয়া হয়। এই শান্তি জলের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে শান্তি আনা, সমৃদ্ধি আনা।

পুজোর শেষ হচ্ছে অপরিজিতা পূজার মাধ্যমে। এই পূজার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে রোগ শোক যেন না আসে, সমাজে যেন শান্তি থাকে, মানুষ যেন সুস্থ স্বাস্থ্যে  কর্ম করতে পারে ,সেই আশীর্বাদই মানুষ মায়ের কাছে করে থাকে।

 পড়ুন ও জানুন

নজরুল ইসলাম এবং হিন্দু শ্যামাপ




 পড়ুন এবং আনন্দময় হয়ে থাকুন

শ্রীরামকৃষ্ণ ও তার বারো অশ্ব 

বাংলা ইতি কথা 


India, Kolkata, West Bengal,


 ,Kolkata 700150.


Weathers Report: 


Temperature is normal, 32 degrees Celsius.


Sunset: 6:17 P.M


Sunrise: 4:47 A.M


Today's Temperature: Normal 


Civil Twilight start: 5.44 A.M


Civil Twilight End: 5:48 P.M


Civil Solar Noon: 11.55 A.M


Born Free And Live Free, Feel Good

মন্তব্যসমূহ