🔰🔱
বাংলার ইতিহাস। বাঙালি হিন্দুর ইতিহাস। দেশভাগের ইতিহাসে হিন্দু বাঙালি। ইতিহাস এবং ইতিহাস। শ্যামাপ্রসাদ ও দেশভাগ।
![]() |
অসাম্প্রদায়িক চেতনা |
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে লিখিত কাজী নজরুল ইসলামের একটি পত্র।
শ্রীচরণেষু ,
![]() |
মহাত্মা শ্যামাপ্রসাদ মুখার্জি |
আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করিবেন মধুপুরে এসে অনেক রিলিফ এবং রিলাক্সেশন অনুভব করছি। মাথার যন্ত্রণা অনেকটা কমেছে, জিব্হার জড়তা সামান্য কমেছে ।আপনি এত সত্বর আমার ব্যবস্থা না করলে হয়তো কবি মধুসূদনের মত হাসপাতালে আমার মৃত্যু হতো। আমার স্ত্রী আজ পায় পাঁচ বছর পঙ্গু হয়ে শয্যাগত হয়ে পড়ে আছে। ওকে অনেক কষ্টে এখানে এনেছি। ওর অসুখের জন্যই এখনো সাত হাজার টাকা দেনা। এর মধ্যে মাড়োওয়ারি ও কাবুলিওয়ালাদের ঋণ বেশি। হক সাহেব যখন আমার কাছে এসে কাঁদতে থাকেন যে," আমায় রক্ষা কর, মুসলমান ছেলেরা রাস্তায় বেরুতে দিচ্ছে না" । আমি তখন মুসলিম লীগের ছাত্র ও তরুণ দলের লিডারদের ডেকে তাদের শান্ত করি। তারপর Assembly এর সমস্ত মুসলমান মেম্বারদের কাছে আমি আবেদন করি ।তারা আমার আবেদন শুনলেন ।৭৪ জন মেম্বার হক সাহেবকে সমর্থন করতে রাজি হলেন ।নবযুগের সম্পাদনার ভার যখন নিই, তার কিছুদিন আগে ফিল্মের মিউজিক ডিরেকশন এর জন্য সাত হাজার টাকার কন্টাক্ট পাই। হক সাহেবের হিন্দু মুসলমান সাপোর্টার আমায় বললেন যে তারা ঋণ শোধ করে দেবেন। আমি ফিল্মের কন্ট্রাক্ট ক্যানসেল করে দিই পরে যখন ২-৩ মাস বা তাগাদা করে টাকা পেলাম না, তখন হক সাহেবকে বললাম ,"আপনি কোন ব্যাংক থেকে অল্প সুদে আমার ঋণ করে দেন" ।আমার মাইনের অর্ধেক প্রতি মাসে কেটে রাখবেন হক সাহেব খুশি হয়ে বললেন," ১৫ দিনের মধ্যে ব্যবস্থা করব" ।তারপর সাত মাস কেটে গেল আজ নয় কাল করে ।তার সাপোর্টাররা উদাসীন হয়ে রইলেন। আপনি জানেন সেক্রেটারিয়েটে,"আপনার সামনে বললেন কাজীর ঋণ পরিশোধ করে দিতে হবে ।আপনিও আমাকে বললেন ও হয়ে যাবে আমি নিশ্চিন্ত মনে কাজ করলাম ।
![]() |
দুই মহাপ্রাণ |
আপনি জানেন হিন্দু-মুসলমান ইউনিটির জন্য আমি আজীবন কবিতায় গানে গদ্যের দেশবাসীকে আবেদন করেছি। সেসব সাহিত্যই স্থান পেয়েছে সে গান বাংলার হাটে ঘাটে পল্লীতে নগরে নগরে গীত হয়। আমি হিন্দু মুসলমান ছাত্র ও তরুণদের সঙ্ঘবদ্ধ করে রেখেছি যদি হক মন্ত্রিত্ব ভেঙে যায়, তাহলে আবার কোয়ালিসান মিনিস্ট্রির জন্য। হক সাহেবের একদিন বললেন কিসের টাকা? আমি চুপ করে চলে এলাম ,তারপর তার কাছে যাইনি। আপনি সেক্রেটারিয়েটে যখন বলেছিলেন ," ও হয়ে যাবে তখন থেকে স্হির বিশ্বাসে বসে রইলাম আমি নিশ্চয়ই টাকা পাবো" ।এই কোয়ালিশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি ,ভালোবাসি আর কাউকে নয়। আমি জানি আমরাই একদিন এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব ।সেদিন বাঙালিরা আপনাকেও সুভাষ বসুকে সকলের আগে মনে করবে । আমি বলছি আপনারাই হবেন এই দেশের সত্যকার নায়ক ।
আমার অন্তরের কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন ।আমি জানি আমি হিন্দু মুসলিম ইকুইটি ফান্ড ,থেকে আমার ঋণ মুক্তির টাকা পাবো। আপনার কথা কখনো মিথ্যা হবে না ৫০০ টাকা পেয়েছি। আরও ৫০০ টাকা অনুগ্রহ করে পাঠান যতো শীঘ্রই পারেন পাঠিয়ে দেবেন বা যখন মধুপুরে আসবেন নিয়ে আসবেন ।টাকা দিতে হবে তিন চার মাস দিতে পারিনি। তারা হয়তো বডি ওয়ারেন্ট বের করবে। আপনার মহত্ব ,আপনার আমার উপর ভালোবাসা ,আপনার নির্ভীকতা শৌর্য সাহস আমার অনু পরমানু হতে অন্তরে বাহিরে মিশে রইলো ।আমার আনন্দিত প্রণাম পদ্ম শ্রী চরণে গ্রহণ করুন ।
কাজী নজরুল ইসলাম, ধন্যবাদ গ্রহন করবেন ,
শ্যামাপ্রসাদ :আজকের ভাবনায়: ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ।
![]() |
ভারত কেশরী |
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল ।তিনি আইন কলেজে আমার শিক্ষক এবং সহকর্মী ছিলেন। 1943 এর মন্বন্তরে তিনি দুর্ভিক্ষ পিড়িতদের দেখার জন্য একটি সক্রিয় সমিতি গঠন করে তাতে আমাকে যোগ করেছিলেন । আমি সেই সমিতির মধ্য দিয়ে তার অপূর্ব সংগঠন ক্ষমতা লক্ষ্য করেছিলাম । তার নেতৃত্বে এই সেবা কাজের জন্য বহু লোকের প্রাণ বেচে ছিল।
তার সংগঠন কুশলতার আরো পরিচয় পাই তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে কলেজ ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা জাগাবার জন্য তিনি একটি রোডমার্চের আয়োজন করেছিলেন ।আমরা দলবদ্ধভাবে শহীদ মিনারে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য জ্ঞাপন করেছিলাম। রবীন্দ্রনাথ এই উপলক্ষে একটি গান রচনা করেছিলেন," চলো যাই চলো..... যাই চলো"। এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে শৃঙ্খলা বোধ জাগ্রত করা।
আসলেই ডঃ মুখার্জি ছিলেন মূলত: দেশপ্রেমী ।দেশ প্রেমের অনুকূলে, প্রয়োজনে বিভিন্ন দলে যোগ দিয়েছিলেন আবার প্রয়োজনে সে দল ত্যাগ করত দ্বিধা করেন নাই।
যখন আমাদের দেশের সাম্প্রদায়িক বাটোয়ারা হল এবং কংগ্রেস না গ্রহণ না বর্জন নীতি নিলো, তখন ডক্টর মুখার্জি সাভারকারের নেতৃত্বে হিন্দু মহাসভায় যোগ দিলেন ।নেতা হিসেবে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন শুরু করলেন ।মুসলিম লীগের সাম্প্রদায়িক প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য তিনি ফজলুল হকের সঙ্গে মিলে কোয়ালিশন সরকার গঠন করেন। কিন্তু আগস্ট আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামীদের উপর ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে সেই মন্ত্রিত্ব ত্যাগ করেন। তার সবথেকে মহান কাজ হল দেশ বিভাগের সময় তিনি জোরালো কন্ঠে এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তার এই চেষ্টায় পাঞ্জাবের সেই হিন্দু প্রধান এবং বাংলার হিন্দু প্রধান অঞ্চলে ভারতবর্ষে রয়ে গেছে। ডক্টর মুখোপাধ্যায়ের চেষ্টায় চিত্তরঞ্জন রেল কারখানা এবং অন্যান্য বৃহৎ শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল।
পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নীতি তার মনঃপূত হয়নি ।নেহেরু লিয়াকত চুক্তিকে সমর্থন করতে না পেরে নেহেরু মন্ত্রিসভার শিল্প মন্ত্রীর পদে তিনি ইস্তফা দেন ।এরপর জাতীয়তাবাদী শ্যামাপ্রসাদ সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে ভারত জনসংঘ নামক দলের প্রতিষ্ঠা করেন। আমি সংক্ষেপে তার রাজনৈতিক কার্যকলাপের কথা বললাম এই কারণে যে এর থেকে বোঝা যায় তিনি দেশের প্রয়োজনের দলবদল করা থেকে বিরত হননি। আবার দেশের প্রয়োজনে অনায়াসে মন্ত্রিত্বের গদি ছেড়ে দিতেও দ্বিধা করেননি। আরেকটি কথা, তিনি মসৃণ নৈতিকতায় বিশ্বাস করতেন ।রাজ্য এবং কেন্দ্রে অর্থ সংক্রান্ত মন্ত্রী হওয়া সত্ত্বেও কেউ তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কোন অভিযোগ করতে পারেননি ।ছাত্রসমাজ ও একজন আদর্শ নেতাকে সামনে পেয়েছিল। আজকে শিক্ষা ক্ষেত্রে সমাজ অনেক সময় বিপথে চলে যাচ্ছে। আজকের দিনে এরকম দেশপ্রেমিক নেতা খুবই বিরল ।কোন কিছুই তাকে তার নিজের কর্তব্য থেকে বিচ্যুত করতে পারেনি। আদর্শনিষ্ঠ আজকের দিনের কজন নেতার আছে এসবের মূলে ছিল তার গভীর জাতীয়তাবোধ ।এই আদর্শের কাছে তার নিজের স্বার্থ চিন্তা সম্পূর্ণ লুপ্ত হয়ে যেত। যদিও অনেক সময় তারা রাজনীতি ক্রিয়া কলাপের সঙ্গে আমি একমত হতে পারিনি। তথাপি তার প্রতি আমি শ্রদ্ধাবনত এরকম আদর্শ নেতার বিশেষ প্রয়োজন আছে ভারতবর্ষের এই নৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে ডঃ শ্যামাপ্রসাদের আসন্ন জন্ম শতবার্ষিক উপলক্ষে তার প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি।
ডক্টর নিমাই সাধন বসু প্রাক্তন বিশ্বভারতীর উপাচার্য
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্তমান প্রাসঙ্গিকতার প্রশ্ন উঠে না। কারণ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে শ্যামাপ্রসাদের প্রাসঙ্গিকতা চিরকালীন । স্বাধীনতার পূর্বে এবং পরেই তিনি যে ভূমিকা নিয়েছিলেন ভারতের ইতিহাসে তার গুরুত্ব অপরিসীম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল ।বর্তমান কালে শিক্ষা ক্ষেত্রে সর্বস্তরে যখন গভীর সংকট দেখা দিয়েছে তখন শিক্ষাবিদ এবং শিক্ষা প্রশাসক শ্যামাপ্রসাদের কথা তো বিশেষ করে মনে পড়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সর্বকনিষ্ঠ উপাচার্য ডঃ শ্যামাপ্রসাদ যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় কে যে ভাবে পরিচালনা করেছিলেন তা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। শিক্ষা জগতে ওইরকম একজন মানুষের প্রয়োজন আমরা গভীরভাবে অনুভব করি।
স্বাধীন ভারতবর্ষে হিন্দু-মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের মানুষ সমমর্যাদা বাস করুক এ হলো শ্যামাপ্রসাদের লক্ষ্য ।কিন্তু তার দৃষ্টিতে জাতীয় কংগ্রেস সে সময় দুর্বল ও ক্ষতিকর আপোষ নীতি অনুসরণ করেছিল ।তার বিরুদ্ধে প্রতিবাদ করার সংগঠন গড়ে তোলা তিনি জরুরী বলে মনে করেছিলেন ।তা নিয়ে বিতর্ক করতে পারে কিন্তু দেশে উঠতে পারে।
শ্যামাপ্রসাদের আন্তরিকতা গভীরতা এবং ভারত কল্যাণ চিন্তা সম্বন্ধে এইটুক সন্দেহের অবকাশ নেই।
স্বাধীনতার পরে খন্ডিত ভারতবর্ষে রাজনৈতিক ঐক্য ও সংহতি আরো ক্ষুন্ন হোক শ্যামাপ্রসাদ চাননি।
সেই জন্যই কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং কোনমতেই পাকিস্তানের আগ্রাসী নীতি কে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলে তিনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতেন।
ভারতে লোকসভায় সংসদীয় বিতর্ক আচরণ গঠনমূলক ভূমিকা নেওয়ার ক্ষেত্রে ও শ্যামাপ্রসাদের যে ভূমিকা ছিল তা বর্তমানে যখন সংসদীয় গণতন্ত্রের সংকট দেখা দিয়েছে ,ভাষণ এবং বিতর্ক মানের ক্রমানবতী ঘটেছে তখন শ্যামাপ্রসাদের প্রাসঙ্গিকতা আরো বিশেষ করে অনুভূত হচ্ছে ।তার প্রধান প্রতিপক্ষ জওহরলাল নেহেরু শ্যামাপ্রসাদের এই ভূমিকার অকুণ্ঠ স্বীকৃতি দিয়েছিলেন শ্যামাপ্রসাদ ভাষণ দিতে উঠলে দলমত নির্বিশেষে সংসদের সকল সদস্য ,তার ভাষণ মন্ত্রমুগ্ধের মতো শুনতেন। ঐরকম ব্যক্তিত্বের অভাব আজ প্রকট হয়ে উঠেছে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্মরণীয় চরিত্র ।নতুন শতাব্দীতে ইতিহাসের পাতায় তার সেই ভাবমূর্তি উজ্জ্বল হয়ে থাকবে।
পবিত্র কুমার ঘোষ বিশিষ্ট প্রবন্ধকার ও পর্যালোচক
![]() |
হিন্দু সম্প্রদায়ের মহান প্রেরণা |






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমর বাংলা ব্লগে সবাই কে অভিনন্দন। মন্তব্য করতে পারেন।