সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
পশ্চিমবঙ্গের রথযাত্রার কথা বললে প্রথমেই আসে মাহেশ এবং মায়াপুরের নাম। মাহেশের রথ ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ।
 |
Hindu temple |
বাংলার ইতি কথা। ইতিহাসে বাংলার রথযাত্রা। History and History. Spiritual history of Bengal. আনন্দ এবং আনন্দই এই রথযাত্রার মূল লক্ষ্য।
এই রথযাত্রা উৎসব বাংলা ও বাঙালির উৎসবে পরিণত হয়েছে। ঘরে ঘরে এর আয়োজন। হিন্দু আধ্যাত্মিক এই উৎসব মানুষকে আধ্যাত্মিক জীবনের পথ দেখায়।

|
Ratha Jatra |
ভগবান এবং ভক্তের মিলনের দিন এই রথযাত্রা। বাংলার ঘরে ঘরে এই রথযাত্রার প্রভাব রয়েছে। মায়েরা পূজা দেন শিশুরা ছোট ছোট রথ নিয়ে রাস্তায় বের হয়। চারিদিকে রথ রথ আর রথ। বাঙালি হিন্দুর জীবনে নিবীড় আনন্দের দিন।
এই দিন ভগবান তার আসন ছেড়ে রথে চড়ে ভক্তের সাথে মিলিত হতে আসেন।। অন্যদিকে সমাজ ভেদাভেদ ভুলে ,পাটি তাপি রথের দড়ি ধরে টানে। এক আনন্দের পরিবেশ তৈরি হয়। হিন্দু ধর্মে হিংসার কোন স্থান নেই অহিংস মনোভাব নিয়ে মানুষ রাস্তায় নামে।
মাহেষের রথ
প্রাচীনতম আর বাংলার প্রাচীনতম রথ। ইংরেজি ১৩৯৬ খ্রিস্টাব্দে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।
ইতিহাসের পাতা থেকে। ঘটনাটি 14 শতকের বাংলার বিখ্যাত সাধক দ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়েছিলেন তীর্থ করতে। তার বড়ো সাধ নিজের হাতে জগন্নাথ দেবকে ভোগ খাওয়াবেন।
কিন্তু পুরীর মন্দির কর্তৃপক্ষ তা করতে দিলেন না। ভগ্নহৃদয় ধ্রুবানন্দ স্থির করলেন অন্নজল ত্যাগ করে তিনি প্রাণ ত্যাগ করবেন।। তিন দিন এইভাবে কেটে গেল। তারপর একদিন তিনি স্বপ্ন দেশ পেলেন। স্বয়ং জগন্নাথ দেব তাকে বললেন বাংলায় ফিরে যাও ধ্রুবানন্দ। স্বয়ং জগন্নাথ দেব তাকে বললেন ভাগীরথী তীরে তুমি মহেশ নামের একটি গ্রাম পাবে ,সেখানে আমি প্রকাণ্ড এক দারুব্রাম্ম পাঠাবো তাই দিয়ে তুমি বলবদ্র, সুভদ্রা এবং আমার মূর্তি নির্মাণ করবে আমি তোমার হাতে ভোগ খেতে চাই। ধ্রুবানন্দ মহেশে ফিরে এসে কঠোর তপস্যা শুরু করলেন। কিছুদিন পর একদিন এক বর্ষণ মুখর রাতে ভাগীরথীর জলে ভেসে এলো সেই দারু ব্রহ্ম। ধ্রুবানন্দ জলে ঝাঁপ দিয়ে তুলে নিয়ে এলেন এবং তার দিয়ে মুর্তি নির্মাণ করলেন প্রতিষ্ঠা হল মন্দিরে র।
সন্ন্যাস ধর্ম নেবার পর শ্রীচৈতন্যপুরী যাবার পথে মাহেশে এসেছিলেন। ধ্রুবানন্দের মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার পর তিনি সংজ্ঞা হারিয়ে সমাধিস্থ হয়ে পড়েন। শ্রীচৈতন্য মহেশের নাম রেখেছিলেন নব নীলাচল। বৃদ্ধ ধ্রুবানন্দ মহাপ্রভুকে মন্দিরের দায়িত্ব নেবার জন্য অনুরোধ করেন ।তখন মহাপ্রভু তার দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল কমলাকরকে মন্দিরের সেবায়েত নির্দেশ দেন। কিছুদিন পর ধ্রুবানন্দ দেহত্যাগ করেন।
দুর্ভাগ্যবশত কমলাকার যে রথ মন্দিরের সেবায়েত ছিলেন সেই প্রাচীন মন্দিরটি এখন আর নেই। বর্তমান মন্দির 1755 সালে তৈরি করিয়েছিলেন কলকাতার পাথুরিয়াঘাটার নয়নচাঁদ ।সেই সময়ে খরচ হয়েছিল ২০ হাজার টাকা। সময়ের রথটি এখন আর নেই অনেক বছর আগে বৈদ্যবাটির এক ভক্ত একটি রথ দান করেছিলেন ।পরে ১৭৯৭ সালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিখ্যাত শিষ্য বলরাম বসুর পিতামহ কৃষ্ণরাম বসু একটি রথ দান করেন ।কিন্তু কয়েক বছর পর রথটি পুড়ে যায় ।১৮৫২ সালে কালাচাঁদ বসু আর একটি রথ তৈরি করিয়ে দেয়। কিন্তু এক ব্যক্তি রথের ভেতরে আত্মহত্যা করায় রথটি পরিত্যক্ত হয় ।১৮৫৭ সালে বিশ্বম্ভর বসু নতুন রথ তৈরি করিয়ে দেন ।১৮৮৫ সালে তৈরি করা এই রথটি এখন দেখা যায়। এই রথ তৈরি করতে খরচ হয়েছিল দু লক্ষ টাকা। নবরত্ন মন্দিরের আদলে তৈরি হয়েছে এই রথটি।নয়টি শিখর ,বারটি চাকা বিশিষ্ট এই রথ চার তলা রথের উচ্চতা ৫০ ফুট ১২৫টন।
রথযাত্রার ঠিক আগের পূর্ণিমায় হয় স্নানযাত্রা ।স্নান যাত্রর দিন জগন্নাথ দেবের বলবদ্র ও সুভদ্রা কে বিপুল পরিমাণে দুধ ও গঙ্গা জলে স্নান করানো হয়। বলা হয় স্থান এর পর জগন্নাথ দেব বলবদ্র ও সুভদ্রা, অসুস্থ হয়ে পড়েন আরামবাগ গোঘাট ও ঘাটাল থেকে তিনজন চিকিৎসার আসেনি চিকিৎসা করার জন্য ওষুধ খেতে দেওয়া হয় ।রোগীদের চিকিৎসায় রোগীদের জ্বর সেরে যায় তারা আবার সুস্থ হয়ে ওঠেন।
 |
Spiritual history |
পুরীতে যেমন ১২ বছরের অন্তর বিগ্রহ বদলানো হয় মাঝে সেরকম হয় না। অর্থাৎ কমলাকর যে বিগ্রহের পূজা করেছিলেন এখনও সেই বিগ্রহের ই পুজো হয় ।স্নানযাত্রা দুদিন পর রথযাত্রার দু সপ্তাহ আগে পালিত হয় অঙ্গরাগ উৎসব ।এদিন বিগ্রহের নতুন সাজ। এদিন বিগ্রহের নতুন রং দেওয়া হয় ।ব্যবহৃত হয় ভেষজ রং ।এই সময় মন্দিরে দরজা বন্ধ থাকে শিল্পী চোখ বাঁধা অবস্থায় কাজ করেন ।যতদিন কাজ চলে দিনে একবারের বেশি খাবার নিয়ম নেই।
 |
Chaitanya Mahaprabhu |
রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবের অভিষেক হয়। তারপর রথযাত্রার দিন জগন্নাথ দেবকে বসানো হয় রথের সর্বোচ্চ তলে, একে একে আসন গ্রহণ করেন বলবদ্র ও সুভদ্র। একটি নীলকন্ঠ পাখিকে বসিয়ে দেওয়া হয় রথের উচ্চতম শিখরে । পাখিটি উড়ে গেলেই শুরু হয় শোভাযাত্রা। বাংলার বৃহত্তম রথযাত্রা দুই তিন লক্ষ মানুষ রথের মেলায় প্রতিবছর আসেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ -সারদা মায়ের সঙ্গে এসেছিলেন ।ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। করুণা মহামারীর জন্য দু'বছর রথযাত্রার বন্ধ ছিল।
মহিষাদলের রথ
১৭৭৪ সাল মহিষাদল এর সিংহাসনে তখন বিরাজ করছেন ধর্মপ্রাণ রানী জানকি দেবী। রানী একদিন স্বপ্ন দেখলেন নদীর জলে ভেসে আসছে শালগ্রাম শিলা। কুলগুরুর নির্দেশে কোন দেবতার আসনে সেই শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করা হলো ।মহিষাদলের ঠিক সামনেই প্রায় একশ ফুট উচ্চতার মন্দির তৈরি করে রাজ পরিবারের কুল দেবতার মদন গোপাল জিউ অধিষ্ঠিত হলেন ।রানী জানকির কাছে আবেদন জানান হলো রথযাত্রা চালু করার জন্য।১৭৭৬ সালে প্রজাদের আবেদনের সাড়া দিয়ে রাজবাড়িতে রথযাত্রা প্রচলন করে।
রানী জানকি দেবীর আমলে রথের উচ্চতা ছিল ২০ চূড়া বিশিষ্ট ।বিপুল জাকজমক আর আরম্ভরে সেই রথযাত্রার উৎসব পালিত হতো ।দেশ দেশান্তর থেকে প্রচুর মানুষের সমাগম হতো ।উৎসব আর মেলা চলতো একমাস। এককালে মহিষাদল এর চাকার উচ্চতা ছিল ৬ ফুট এই রথ তৈরিতে খরচ হয়েছিল ৬৪ হাজার টাকা। পরবর্তীতে ১৮৫১ সালে লক্ষণ প্রসাদ বর্গের আমলে এই রথের পরিকাঠামোর কিছু পরিবর্তন করা হয় ১৩ চাকা বিশিষ্ট রথ। কাঠের রথে জোড়া হয় ৩৪ টি চাকা সেই সময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল। তার উপর পিছে বসে লাল নিশান দেখে পথ নির্দেশ করতেন মাহুত। পালকিতে চলে আসতেন রাজবাড়ী সদস্যরা। কামান দেগে সূচনা হতো রথযাত্রা। উল্টো রথের দিন গুন্ডিচা বাড়ি থেকে শ্রী জগন্নাথ ফিরে আসার পরে কামান দেখে জানান দেওয়ার রীতি ছিল। 2017 সালে এই রথকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে খরচ হয়েছে ২৮ লক্ষ টাকা ।সেই আড়ম্বর এখন আর নেই রথের মেলার প্রাচীন চরিত্র বদলে গেছে।
গুপ্তি পাড়ার রথ
 |
Hindu Festival |
বাংলা রথ গুলোর মধ্যে প্রাচীনতম হিসেবে মাহেশের পরে আসে গুপ্তিপাড়ার রথের নাম। এই রথের প্রতিষ্ঠা করেন স্বামী পীতাম্বরানন্দ মহারাজ। ১৭৪৫ সালে নির্মিত রথটি ১৩ চূড়া বিশিষ্ট। তখনকার দিনে সেই জগন্নাথ দেবের দর্শন করতে সেই শ্রী ক্ষেত্রে যেতে হতো অনেক কাঠ খড় পুড়িয়ে। যেতে হতো পায়ে হেঁটে দীর্ঘ পথ ।অতিক্রম করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন। কেউ ডাকাতির হাতে পড়ে সর্বস্ব খোয়াতেন ।কেউ ফিরে আসতেন কারো কারো বাড়ি ফেরাও হতো না। তবুও ভক্তরা প্রভু জগন্নাথ দেবের টানে সুদূর শ্রী ক্ষেত্রে যেতেন। জনশ্রুতি আছে ভক্তদের এই দুর্দশা দেখি পীতাম্বর আনন্দ মহারাজকে স্বপ্নাদেশ দেন প্রভু জগন্নাথ। তার আদেশ এই গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র জিও মঠের মহন্ত পীতাম্বর আনন্দ মহারাজ গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের মন্দির করেন।
এই রথের কিছু বৈশিষ্ট্য আছে যা সারা ভারতে অমিল ।গুপ্তিপাড়ার রথ দীর্ঘতম পথ অতিক্রম করে। চারিদিকেই তার গতি; প্রথমে পূর্ব থেকে পশ্চিমে ;তারপর উত্তর দিকে ধরে সোজা মাসির বাড়ি। উল্টো রথের দিন দক্ষিণ দিক ধরে আবার নিজের জায়গায় ফিরে আসে ।রথ গঙ্গার তীরবর্তী গুপ্তিপাড়া একটি সুপ্রাচীন জনপদ এখানেই জন্ম হয় বিখ্যাত কবি ভোলা ময়রার।। নদীয়া জেলার ওপারে শান্তিপুর।
গুপ্তিপাড়ার রথ কে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এখানকার রথযাত্রা উল্টো রথে, শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুর্ন যাত্রা শুরু হয়।আগের দিন হয় ভান্ডারলুট উৎসব। এই ভান্ডারী থাকে ১০৮ রকমের সুস্বাদু নিরামিষ পথ এই নিয়ে দুটো প্রবাদ আছে প্রাচীন মতে বলা হয় জগন্নাথ দেব মাসিক বাড়ি এসে এত খাবারের আয়োজন দেখে কিছুতেই বাড়ি ফিরতে চান না প্রভুর। সন্দেহ লক্ষীর তার প্রথমে সর্ষে পোড়ানো হয় কিন্তু তাতেও কাজ হচ্ছে না দেখে ভান্ডার লুটের আয়োজন করা হয়।
পূর্ণ যাত্রার আগের দিন প্রভু বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের নির্দেশে পুজো পাঠ করে শঙ্খ ধ্বনির মাধ্যমে মাসির বাড়ির যে ঘরে প্রভু থাকেন সেই ঘরের তিনদিকের দরজা একে একে খুলে দেওয়া হয়। বাইরে তখন লেঠেলরা এসে ওই ১০৮ রকম পদের সর্বস্ব লুট করেন। ভান্ডারা লুটের পর ফিরে যাওয়া ছাড়া জগন্নাথ দেবের আর কোন উপায় থাকে না তিনি বিষন্ন বদনে বাড়ি ফেরেন ।খুশি হন লক্ষ্মী। অপর প্রবাদটি হলো সেখানে ভান্ডার লুটকে উপলক্ষ করে জমিদাররা লেঠেল নিয়োগ করতেন ।যেসব লেঠেলরা ভান্ডার লুট করতে পারতো তাদের জমিদারের লেঠেল পদে নিয়োগ হতো।
রথযাত্রা চার দিনের মাথায় মাসির বাড়িতে সর্ষে পোড়ানো উৎসব হয়, স্থানীয় মতে কি লক্ষী বিজয় উৎসব বলে।
বাংলার ইতি কথা
India, Kolkata, West Bengal,
,Kolkata 700150.
Weathers Report:
Temperature is normal, 29 degrees Celsius.
Sunset: 5:40 P.M
Sunrise: 6:57 A.M
Today's Temperature: Normal
Civil Twilight start: 5.44 A.M
Civil Twilight End: 5:48 P.M
Civil Solar Noon: 11.55 A.M
Born Free And Live Free, Feel Good
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমর বাংলা ব্লগে সবাই কে অভিনন্দন। মন্তব্য করতে পারেন।