🔰🔱 Learning of Meditation 👷
ধ্যান কি 
Symbol of Yoga
শুধুই সাধকদের জন্য?

Symbol of Yoga
Modern life যাপনে টেনশন, ট্রেস ও অন্যমনস্কতা প্রতিদিনের অংশ হয়ে গেছে। সেখানে ধ্যান আপনাকে প্রভূত ভাবে সাহায্য করতে পারে। আধুনিক জীবন যাপনের বিপরীতে ধ্যান আপনাকে প্রশান্তির প্রলেপ দিতে পারে। এ কেবল মাত্র সাধন জীবনে অনুসরনীয় পদ্ধতি নয়,সংসার জীবনেও আমাদেরকে আনন্দময় এবং মুক্তির পথ দেখাতে পারে।
আজকাল মানসিক স্বাস্থ্যের কথা বলা হচ্ছে । এতে মানসিক স্বাস্থ্য এবং দেহগত স্বাস্থ্য ২ উপকৃত হবে। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারব। টেনশন ও ট্রেস থেকে মুক্তি পাবো এবং mental health and physical health ত্রুটি মুক্ত হবে।
Yoga in Everyday Life: Meditations in Daily Life
এ যেমন সাধন জীবনের অংশ তেমনি পার্থিব জীবনে আমরা অনুসরণ করে সুস্থ স্বাস্থ্যে মনকে নিয়ন্ত্রণ করে আমরা পার্থিব জীবনের আনন্দ ভোগ করতে পারি। এর অর্থ হচ্ছে সংসারকে ছোট করে নয় বরং তার মধ্যে সমৃদ্ধি আনার চেষ্টা করতে পারি। আমাদের মন নিয়ন্ত্রিত হলে অনেক কিছু ত্যাগ করতে পারি আবার অনেক কিছু লাভও করতে পারি।
আজকাল স্বাস্থ্য কথাটার পরিবর্তে মানসিক স্বাস্থ্য ও দেহগত স্বাস্থ্য দুইটি বুঝায়। মানসিক স্বাস্থ্যে আমরা অনেক কিছু লাভ করতে পারি। সুস্থ দেহতো বটেই পারিবারিক সমৃদ্ধি পারিবারিক সম্পর্ক এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে। আপনার মন নিয়ন্ত্রণে নেই তাই আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো নেই। সম্পর্ক বা তার কেটে যাচ্ছে। একাকী হয়ে যাচ্ছেন। বেশিরভাগ পরিবারেই আধুনিক সময়ে এই ঘটনা ঘটছে।
ধ্যান কি?: ধ্যান বলতে কি বোঝায়?
হিন্দুরা আত্মোপলব্ধির জন্য ধ্যান নামক বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কার করেছে।এই ঋষি বিজ্ঞানের বিকল্প নেই।
![]() |
| মহা যোগী |
মন কে নিয়ন্ত্রন করে, একাগ্রতা ও মনযোগ বাড়িয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে ,আত্মোপলব্ধি ও আত্মবিকাশের পথে যাত্রা করার নামই ধ্যান।
পাশ্চাত্য জগতে আজকাল এই কথাগুলো স্বাস্থ্যের জায়গা নিয়েছে। Wellness and well-being কথাটা ভালো থাকার পরিবর্তে ব্যবহার হচ্ছে।
তাই ধ্যাণের মাধ্যমে আপনি আপনি সংসার ত্যাগ করবেন না বরং এক ব্যালেন্সড জীবন যাপনে আগ্রহী হবেন। ধ্যানের বিষয় হলো ভারসাম্য যুক্ত আত্ম বিকাশের জীবন পরিচালিত করা।
নিউরোসাইন্সের গবেষণায় ধ্যানের পরিবর্তনশীল শক্তি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। গবেষণাগুলো দেখায় যে নিয়মিত ধ্যান করলে মস্তিষ্কের গঠনগত পরিবর্তন ঘটাতে পারে। যেমন স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত অংশের গ্রে ম্যাটারের বৃদ্ধি ঘটাতে ভূমিকা পালন করে। অন্যদিকে আমেরিকান মেডিকেল এসোসিয়েশনের একটি সমীক্ষা থেকে জানা গেছে নিয়মিত ধ্যান করে এমন ব্যক্তিদের ভেতর কম বিষন্নতার লক্ষণ দেখা যায় ।এছাড়াও ধ্যানের মাধ্যমে পঞ্চাশ শতকরা পর্যন্ত মনোযোগ বৃদ্ধি পায় বলে হার্ডওয়ার ইউনিভার্সিটি গবেষণা উল্লেখ করা হয়েছে।
ধ্যানের অভ্যাস শুরু করতে জটিল উপকরণ বা বিস্তৃত জ্ঞানের প্রয়োজন নেই। চলুন জেনে নেওয়া যাক কিভাবে শুরু করবেন।
Purpose or অথবা উদ্দেশ্য জেনে নিন:
যে কারণেই ধ্যান করুন না কেন আপনার মনকে নিয়ন্ত্রণ করাই আসল উদ্দেশ্য তবে সব ঠিক হয়ে যাবে। মন কি চায় বুঝবার চেষ্টা করুন হোক তা চাপ কমানো মনোযোগ উন্নত করা বা শুধু শান্তি খুঁজে পাওয়া।
কোথায় আপনি ধ্যান করবেন?
শান্ত চুপচাপ স্থান নির্ধারণ করুন। কোলাহল হতে দূরে বাড়ির টানা পূরণ হতে দূরে কোন এক শান্ত নিবিড় জায়গা বেছে নিন। বাড়িতে এমন জায়গা না থাকলে ঠাকুর ঘরে করুন। কিছুক্ষণের জন্য অন্য মানুষেরা এখানে আসবে না সেটা বলে দিন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন মাসে অন্তত দুই দিন বাড়ির বাইরে গিয়ে নীরবে এবং একাকী থাকতে। একাকী থাকে শক্তিশালী মানুষেরা।এই নীরবতা আপনার ভেতর আপনাকে নিয়ে যাবে।
ধ্যান করবেন নির্দিষ্ট আসনে বসে। এই নির্দিষ্ট আসনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন আপনি নিজ হাতে।
যতটা সম্ভব কম কথা বলবেন। বাড়ি ঘরে অযথা কথা বলবেন না, মৌন থাকার চেষ্টা করবেন। কার্যস্থলে বা workplace এ ও কম প্রয়োজনীয় কথা বলুন। পরিবর্তে অন্যের কথা শুনবেন। এতে আপনার গ্রহণ যোগ্যতা বেড়ে যাবে। শ্রী স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রণবানন্দ কম কথা ও মৌন থাকতে বলেছেন। ধীরে ধীরে মন আত্মগত হবে এবং আপনি চির আনন্দে থাকবেন।
কোন সময়ে ধ্যান করা উচিত? :কখন ধ্যান করতে হয়?
সকাল, সন্ধ্যায় বা ব্রহ্মমুহূর্তে করতে পারেন। তবে যে কোন সময়ই ধ্যানের সময়।একবার সময় ঠিক করে ফেললে সেই সময় প্রতিদিন করবেন। প্রতিদিন একই সময়ে ধ্যান শুরু করবেন। এতে ফল ভালো মিলবে।
কত সময় ধরে ধ্যান করবেন?
আপনি সংসারী লোক হলে ১৫ থেকে ২০ মিনিট করবেন। প্রথমদিকে চার পাঁচ মিনিট করে হবে ।ধীরে ধীরে বাড়াতে থাকুন। সময় বাড়ানো আপনার উপর নির্ভর করছে। আপনি যতটা সময় দেবেন ততটাই ভালো থাকবেন।
জোর করে ধ্যান করা উচিত কি?
Meditation




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমর বাংলা ব্লগে সবাই কে অভিনন্দন। মন্তব্য করতে পারেন।