রাম নবমী আমরা পালন করি কেন?
নবরাত্রি কি?
রাম নবমী ও নব রাত্রি কেন উৎসব?
ভারতের ইতিহাস রাম। রাম নবমী রামের জন্ম দিন উৎসব পালনের মধ্য দিয়েই সম্পন্ন হয়। শুক্ল পক্ষের চৈত্র মাসের নবম দিনে রাম নবমী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই দিন টি পালন হয়।রাম বিষ্ণুর সপ্তম অবতার রূপে পৃথিবীর বুকে অবতীর্ণ হন। চান্দ্র মাস অনুযায়ী হিন্দু ও হিন্দুদের ক্যালেন্ডার তৈরি হয়।
এই দিনটি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ হতে এপ্রিল মাসে হয়।এবার এই দিনটি 17 ই এপ্রিল 2024।
নবরাত্রি কিন্ত রাম নবমী নয়। এ ইংরেজী মাসের অক্টোবর মাসে হয়। হিন্দু ধর্মের উৎসব গুলো তিথি অনুযায়ী হয়। আর তিথি নির্ধারিত হয় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যা হাজার হাজার বছরেও বদলায় না। তাই তারিখ বদল হয়।
রাম রাবণের যুদ্ধ ।রাম বঞ্চিত ও বনবাসিদের নিয়ে সেনাবাহিনী গঠন করেছেন। ধর্ম যুদ্ধ। রাবণ অসীম শক্তিশালি।শ্রীলঙ্কার রাজা তিনি। ধন সম্পদে পরিপূর্ণ শ্রীলঙ্কা। রাম কপর্দকহীন বনবাসি। অন্য দিকে স্ত্রী অপহৃত। এক দিকে সত্য, অন্য দিকে অধর্ম। একদিকে সত্য অন্য দিকে অন্যায় ও শক্তির অহঙ্কার।এক দিকে মূল্যবোধ ও নীতি ধর্ম অন্য দিকে মদমত্ততার তীব্র অহঙ্কার।
জাম্বুবান বললো," হে রাম যুদ্ধক্ষেত্রে পুরোহিত কোথায় পাবো? পুরোহিত তো সমরক্ষেত্রে পাওয়া যায় না। আমরা বনবাসীরা আপনার সাথে আছি।"
"পূজা করার সিদ্ধান্ত নিয়েছি তবে তা হবেই " রাম বললেন।
তখন জাম্বুবান বলে," একজন পুরোহিত আছে যে এই পূজা করতে পারে। সে হচ্ছে রাবণ"।
রাম , জাম্বুবানকে রাবণের সন্নিকটে যেতে বলে।
জাম্বুবান যাবেন সে খবর পৌঁছে গেল রাবণের কাছে।রাবণ আদেশ দিলেন যেন দরবারে পৌঁছতে জাম্বুবানের কোন অসুবিধা না হয়।
জাম্বুবান রাবণের দরবারে উপস্থিত হয়ে বললো,"আমার প্রভু পূজা করবেন আদ্যাশক্তির, আপনাকে তার পুরোহিতের মর্যাদা সম্পন্ন করতে হবে"।
রাবণ জিজ্ঞাসা করলো," হে পিতামহ আপনার জজমান কে ?কেন ই বা
আপনি তার পরিচয় দিচ্ছেন না?
তখন রাম বললেন,"আমি আমার প্রভু তপস্বী রাম চন্দ্রের পূজার পৌরিহিত্যের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি।আপনি প্রস্তাব গ্রহন করুন"।
তখন রাবণ বললো," পৌরিহিত্যের প্রস্তাবকে অনুসরণ করতে হয়।আমি যাবো ।তিনি কি বিবাহিত?
জাম্বুবান বললো,"ঘটনাচক্রে স্ত্রী তার সাথে নেই। আপনাকে পূজার সামগ্রী নিয়ে যেতে হবে"।
রাবণ বললো," বিবাহিত লোকের পূজা স্ত্রী ছাড়া হয় না।আমি সামগ্রীও নিয়ে যাবো।পুরোহিতের কর্তব্য সব কিছু নিয়ে যাওয়া।
আমি যথা সময়ে উপস্থিত হবো"।
যুদ্ধের পূর্ব মুহুর্ত। রাবণ পুষ্পক রথ থেকে নামলেন। আসনে বসে রামকে বললে ,"আপনার স্ত্রী কোথায়"?
রাম বললেন ,"তিনি আমার সাথে নেই"।
রাবণ পুষ্পক রথে বসা থাকা সীতাকে নিয়ে আসতে ইন্দ্রজিতকে বললেন।
রাবণ সীতাকে রামের পাশে বসতে বললেন।
পূজা শুরু হলো।রামের বিজয় কামনা করলেন।
রাম জিজ্ঞাসা করলেন ,"আপনার দক্ষিণা কি"?
রাবণ বললেন,"হে রাম দক্ষিণার প্রয়োজন নেই "।
রাম বললেন ,"আমি সূর্য বংশীয় দক্ষিণা ছাড়া আমাদের পূজা হয় না"।
রাবণ বললো," আমার মৃত্যুর সময় আমার পাশে থাকবেন"।
রাম বললেন,"তাই হবে"।
শত্রুও কতো বড় মাপের। শত্রু ও শত্রুর বিজয় কামনা করে এইটাই ভারত বর্ষ।
মা দুর্গা ও দুর্গা মার পূজা করেছিলেন। এই পূজো রাম অকালে করেছিলেন। এই পূজা অকালবোধন নামে পরিচিত। মা দূর্গা হচ্ছেন আদ্যা শক্তি। Power of original Energy and energy. বাংলায় একে বলা যায় স্ত্রী তত্ত্ব। নারীর এতো সম্মান অন্য কোন ধর্মে নেই।
নবরাত্রি এই সময়ে শুরু হয়ে ও শেষ হয় নবমী দিন। নয়দিন ধরে উপবাস
থাকে মানুষ।
রামের জন্ম দিন পালন করি কেন?
রামের চরিত্রের জন্য আমরা তাকে এতো সম্মান করি। রাম পিতার আদেশ পালনের জন্য বনবাসে গিয়েছিলেন।
সদা সর্বদা ভাইদের মঙ্গল কামনা করেছেন। লক্ষণ বনবাসে যাওয়ার সময় বলেছিলেন পিতাকে হত্যা করতে কিন্ত লক্ষণকে ধিক্কার দিয়েছিলেন তিনি। ভরতকে ভলোবাসতেন প্রাণের চেয়ে বেশি। তার অকল্যাণ কখনও চিন্তা করেননি। তিনি বহু বিবাহ প্রথা অনুসরণ করেননি।তখন তা চালু ছিল। তিনি বিবাহের সময় এ কথা বলেছিলেন। তিনি ক্রোধে অক্রোধী।তিনি ক্ষমাশীল। তিনি দয়ালু।তিনি ধৈর্য হারান না।তিনি বিনম্র। তিনি উচ্চ স্বরে কথা বলেন নি কখনও।তিনি যোদ্ধা বীর ও সাহসী। মাথা বরফের মতো ঠান্ডা।ধর্ম পরায়ন।তিনি প্রজা বৎসল।তিনি রাজ্যে রাম রাজ্যের স্থাপনা করেছিলেন। তিনি কোন রাজাকে গলায় লাগান নি।দলিত,শোষিত ও বঞ্চিত গুহাবাসিকে বুকে লাগিয়েছেন।রাজ্য অভিষেকের সময় কোন রাজাকে আমন্ত্রণ জানাননি।ভরত যখন বললো ," রাজ্য অভিষেকে কাকে ডাকবো"? তখন রাম বলেছিলেন,"নিষাদ রাজ গুহক হবেন প্রধান অতিথি"।রামের গুনের শেষ নেই। তিনি গুরু বশিষ্ট ও বিশ্বমিত্রের প্রিয় ভাজন ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র দামোদর দাস রাম সম্পর্কে নিম্নরূপ বলেছেন।
"রাম ভারতের বিশ্বাস। রাম ভারতের ভিত্তি।রাম এক সংবিধান। রাম ভারতের দর্শন রাম। রাম হচ্ছে চৈতন্য। রাম হচ্ছে ভারতের ভাব। রাম হচ্ছে ভারতের গৌরব। রাম ভারতের হচ্ছে গর্ব। রাম হচ্ছে আদর্শ। রাম এক পরিকল্পনা।রাম স্বর্গীয়।রাম এক পরম্পরা। রাম হচ্ছেন পরিবর্তন কারি।রাম সারা পৃথিবীর। রাম ভারতের আত্মা।"
শ্রী মোহন ভাগবত রাম সম্পর্কে কি বলেছেন?
"রাম রাজ্য ফিরে আসবে সৎ ভাবনা থেকে ? রাম রাজ্য কি ? রাম রাজ্যে দৈহিক অত্যাচার হতো না।শব্দের মাধ্যমে ও নয় ।রাম রাজ্য ছিল দুর্নীতি মুক্ত। প্রত্যেক নাগরিক প্রত্যেককে ভালোবাসতো। সবাই ধার্মিক।সবাই আধ্যাত্মিক পাঠ নিতো।
ধর্ম সম্পর্কে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে,"ধর্ম হচ্ছে সত্য। ধর্ম হচ্ছে করুনা।ধর্ম হচ্ছে তপস্যা।ধর্ম হচ্ছে সূচিতা ।রাম সব গুলোতে উপস্থিত।
" ।
রাম রাবণের যুদ্ধ শেষ। হিন্দু সভ্যতার রাজারা যুদ্ধ ক্ষেত্রেই যুদ্ধ সমাপ্ত করে দিত। যুদ্ধ ক্ষেত্রেই সমাপ্ত হতো।অযথা হত্য হতো না।মধ্য যুগের আব্রাহাম ধর্ম গুলো অন্য ধর্ম বিশ্বাসের মানুষ গুলোকে হত্যা করে স্বর্গ প্রাপ্তির কথা বলে।যুদ্ধ ক্ষেত্রের বাইরে যুদ্ধ শুরু হয়ে যায়।
যুদ্ধ শেষ। রাবণের স্ত্রী মন্দোদরি যুদ্ধ শেষে যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত। জাম্বুবান সবাইকে বললেন," রাবণের স্ত্রী মন্দোদরি আসছে তাকে মৃত রাবণের শরীর দেখিয়ে দেবে। তার যেন অসম্মান না হয়"। এই আমাদের ভারত বর্ষ শত্রুর স্ত্রী ও সম্মানিত কিন্ত আরবে ধর্ম গুলো তার বিপরীত।
যুদ্ধ ক্ষেত্রে মৃত স্বামীকে দেখে বিলাপ করতে করতে বললেন,"হে পিতামহ বলুন! আমার স্বামী ত্রিভুবণ বিজয়ী তা সত্ত্বেও তিনি নিহত হলেন যে এই সম্ভব করেছে তার মধ্যে এমন কি বেশী আছে যা দ্বারা এ সম্ভব হয়েছে? জাম্বুবান বললেন," হে রানী!ঐ যে সমুদ্রের তীরে পাথরের উপর সমুদ্রের দিকে মুখ করে বসে থাকা রাম কে প্রশ্ন করো না"।
মন্দোদরি জ্ঞানী ।সে দিকে চললেন।
রাম যুদ্ধ ও হত্যা নিয়ে দুঃখী ছিলেন। রাম মন্দোদরিকে
দেখতে পাননি। কিন্ত তার পায়ের উপর মন্দোদরির ছায়া পড়তেই তিনি লাফিয়ে উঠলেন। বললেন,"কে তুমি মা"?
মন্দোদরি বললো," আমি রাবণের হতভাগ্য স্ত্রী।আমি দেখতে এসেছি।আমার স্বামী ত্রিভুবন বিজয়ী তা সত্ত্বেও তিনি হেরে গেলেন কেন? তোমার মধ্যে কি এমন বেশী আছে যা এ কাজ সম্ভব করেছে"।
রাম বললেন,"মা কিছু বুঝতে পেরেছেন "?
"হ্যাঁ। বুঝতে পেরেছি।যে নারীর ছায়া পায়ের উপর প্রতি লাফ দিয়ে উঠে দাড়ায়।সে আমার স্বামী হতে বড়ো।"
রবীন্দ্রনাথ ছিলেন রাম ভক্ত। তিনি রাম কে বলেছেন গুনসাগর।যে দিয়েছে সব চেয়ে বেশী পেয়েছে কম।রবীন্দ্রনাথ নাথের কথায় রামাযণ ভারতের চলমান ইতিহাস।
Today's temperature is high. Weather is dry.
Sonarpur Arbinda Nagar,Pin 700150. West Bengal Kokatta.




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমর বাংলা ব্লগে সবাই কে অভিনন্দন। মন্তব্য করতে পারেন।